শেয়ারবাজার ও বন্ডে সাকিবের বিনিয়োগ সাড়ে ৪৩ কোটি টাকা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে তার বিনিয়োগ আছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সাকিবের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। হলফনামায় সাকিব তার পেশা লিখেছেন ক্রিকেটার। তার শিক্ষাগত যোগ্যতার ঘরে লেখা আছে-বিবিএ।

তিনি তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ ডলার। ক্রিকেটের বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। শেয়ারবাজার ও বন্ডে বিনিয়োগ দেখিয়েছেন ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। সোনা দেখিয়েছেন ২৫ ভরি। আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছে ১৩ লাখ টাকা।

এদিকে জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। ইর্স্টান ব্যাংকে লোন দেখিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত