একটি দেশে আজ জাতীয় মোজা দিবস

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম

চলার পথে পায়ের পরম সঙ্গী জুতা এবং জুতার ভেতরে পায়ের আরাম নিশ্চিতের গুরু দায়িত্বে থাকে মোজা। মোজার এই ‘মহান’ অবদানকে স্বীকৃতি জানাতে একটি দিবস পালন করেন মার্কিনীরা। শীতপ্রধান দেশে যেখানে বুট কিংবা অন্য যেকোনো জুতা পরতেই হয় সেখানে মোজা ‘মহান’ বটে।

মোজার মাহাত্ম্যকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রে ২০১৬ সাল থেকে প্রতিবছর ৪ ডিসেম্বর ‘ন্যাশনাল সকস ডে’ বা জাতীয় মোজা দিবস পালন করা হয়।     

ন্যাশনাল ডেইজ ক্যালেন্ডার ওয়েবসাইটের এক নিবন্ধে বলা হয়েছে, এই দিবসটি চালু করেছিল 'পেয়ার অব থিভস' নামের এক পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য কেবল দিবসটি উদযাপন প্রচার করা নয় বরং সদিচ্ছার কথা প্রচার করা ও কিছু অভাবী মানুষকে প্রয়োজনীয় জিনিসটি উপহার দেওয়া। এই মহতী উদ্দেশ্যকে সামনে রেখে ২০১৬ সালের অক্টোবর মাসে ন্যাশনাল ডেইজ ক্যালেন্ডারে ৪ ডিসেম্বর দিনটি জাতীয় মোজা দিবস হিসেবে নিবন্ধিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত