ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস’ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিবসটি নিয়ে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ঢাবি ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন ভলান্টিয়ার অপরচুনিটিজ (ভিও) এবং স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ বাংলাদেশ (ভিএসও)-এর যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

ভিএসও বাংলাদেশের অ্যাকটিং কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ ব্রুনাই-এর হাইকমিশনার মি. হারিস ওথমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. আ. হামিদ খান এবং জিআইজেড বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ হামিদুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত