বিদেশিদের চাপ প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

নির্বাচন কমিশন মো. আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিরা আমাদের উপর কোনো চাপ দেননি এবং চাপ দেওয়ার তাদের কোনো অধিকারও নেই। কারণ আমরা স্বাধীন দেশ, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা যেটা করেন, তারা জানতে চান- সুষ্ঠ, সুন্দর অবাধ নির্বাচন করা জন্য আমরা কি কি ব্যবস্থা নিয়েছি। সেই কার্যক্রমগুলো জানতে চান তারা।

তিনি জামালপুরে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কতৃর্পক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে জামালপুর জেলা প্রশাসকের সভা কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এ সময় পুলিশ সুপার মো.কামরুজ্জান, জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার, জেলার সকল সহকারী রিটার্নিং অফিসারসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসতে চায়, সেটি তার গণতান্ত্রিক অধিকার, সে না আসতেই পারে। সেই বিষয়ে কারও হস্তক্ষেপ করার কোন অধিকার নেই। নির্বাচন কমিশনারের তো নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত