আ.লীগের সঙ্গে বৈঠকের বিষয়ে জানানো হবে কাল: চুন্নু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ পিএম

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হল এমন এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু দেশ রূপান্তরকে বলেন, তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকটি ইতিবাচক হয়েছে। সেখানে কী আলোচনা হয়েছে তা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানানো হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের বিষয়ে আমরা আগে নিজেরা দলীয় ফোরামে আলোচনা করব তারপর গণমাধ্যমে জানাবো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত