১৩ ডিসেম্বর খুলবে বিজয় সরণি ও ঢাবির মেট্রো স্টেশন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ এএম

মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন চালু হবে ১৩ ডিসেম্বর। মেট্রোরেলের আগের সময়সূচি অপরিবর্তিত থাকবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় এমআরটি-৬ মেট্রোরেল বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু করেছে। আগামী ৩ মাসের মধ্যে সবগুলো স্টেশনে মেট্রোরেল চলাচল শুরু হবে। আর মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ চলমান রয়েছে। এই ট্রেন চলাচল শুরু হবে ২০২৫ সালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত