বাংলাদেশির লাশ ৮২ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক জহুরুলের লাশ ৮২ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজিবির কাছে লাশ হস্তান্তর করা হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, গত সোমবার ভোররাতে উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় বাংলাদেশি একদল যুবক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ গুলি চালালে মোকলেছুর নামে একজন নিহত হন। এরপর তার লাশ বাংলাদেশের অভ্যন্তরে নদীতে পড়ে। অন্যদিকে জহুরুল গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন। পরে ভারতের একটি হাসপাতালে মারা যান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত