স্পেনের বাণিজ্যিক রাজধানী বার্সেলোনায় বর্ণাঢ্য ও জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হলো স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের অভিষেক ও নৈশভোজ। গতকাল (৭ ডিসেম্বর) রাতে বার্সেলোনার চারতারকা সোণটল হোটেলের বলরুমে বিপুল সংখ্যক ব্যবসায়ী ও প্রবাসীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।
সংগঠনের সভাপতি সাজিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরন নাজমুল এবং সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান খান কায়েছের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন— সাবেক কাতালুনিয়ার পার্লামেন্টের এমপি মারিয়া দান্তে, সাবেক সিনেটর রবার্তো মাসিও, বার্সেলোনার অনারারি কনসুলার রামোন পেদ্রো, কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ, শ্রম উইং মুতাছিমুল ইসলাম ও বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ বলেন, স্পেন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উপযোগী একটি দেশ। এই সমূহ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে বাংলাদেশিদের। আর বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন ব্যবসায়ীরা। আপনাদের পণ্যের গুণগতমান, গ্রাহকসেবার পাশাপাশি স্প্যানিশ ব্যবসায়ীদের সাথে নানা উদ্ভাবনী দেশীয় পণ্যসহ সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ সময় তিনি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন— স্পেন বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা নুরুল ওয়াহিদ, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, মানবাধিকার কর্মী কামরুল মোহামদ, কমিউনিটি নেতা বাছিত কয়সর। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ডঃ নজরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা, প্রতিষ্ঠাতা সদস্য শফিক খান।
উপদেষ্টার শফিউল আলম শফি, উত্তম কুমার, সিনিয়র সহ সভাপতি ফয়ছল আহমেদ, সহ সভাপতি বখতিয়ার রহমান, সহ সভাপতি মোখলেছুর রহমান নাসিম, সহ সভাপতি খুরশেদ আলম বাদল, সহ সভাপতি আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন হারুন, উজ্জ্বল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ মোস্তফা, অর্থ সম্পাদক জাফর হোসাইন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক রাজু গাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজিব হোসেন, পরিকল্পনা বিষয় সম্পাদক মুক্তার হুসেন, সদস্য আব্দুর রাজ্জাক খোকন, শফিকুল আজম, রুনু নজরুল, সুমন সাহা প্রমুখ।
২o১৭ সালে প্রতিষ্ঠিত হয় স্পেনের প্রথম ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স। ৬৫ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক এই কমিটি প্রতিষ্ঠার পর স্পেন জুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে। কমার্শিয়াল কাউন্সিলরের রেদওয়ান আহমেদ বলেন, শূন্য হাতে, পরিশ্রম করে অল্প সময় সফল হয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের বলিষ্ঠ নেতৃত্ব এবং শক্তিশালী সংগঠন প্রমান করে স্পেন বাংলাদেশ চেম্বার এর কমার্সের কার্যক্রম।
