মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালডু হোমা। শুক্রবার (৮ ডিসেম্বর) রাজভবনে তিনি ছাড়াও মিজোরামের ১১ জন জোরাম পিপলস মুভমেন্টের নেতা মন্ত্রী পদে শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।
উল্লেখ্য, সদ্য মিজোরামের ভোটে মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার হারিয়ে জয়ী হন লালডুহোমা। ভোটে গণনার পর দেখা যায়, জেডপিএম-এর ভোটের হার ছিল ৩৭.৮৬ শতাংশ। এদিকে এমএনএফ পেয়েছে ৩৫.১০ শতাংশ। ভোটের অঙ্কে দেখা গিয়েছে, পূর্ব মিজোরামের সব আসন দখল করেছে জোরাম পিপলস মুভমেন্ট। অন্যদিকে, পশ্চিম মিজোরামের প্রায় পুরোটাই দখল করেছে এমএনএফ।
৮ ডিসেম্বর মিজোরামে গণনা হয়েছে ভোটের ফলাফল। সকাল থেকেই ট্রেন্ডে ছিল জোরাম পিপলস মুভমেন্ট।
