আ. লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী, হলফনামায় ‘জাপার প্রার্থী হতে ইচ্ছুক’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২২৮  সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) থেকে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ৪ বারের এমপি মুহিবুর রহমান মানিক। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা কার্যালয় থেকে সংগ্রহ করা শামিম আহমদ চৌধুরীর হলফনামার শপথ অংশে ‘নির্বাচনী এলাকা হইতে জাতীয় পার্টির প্রার্থীরূপে প্রতিদ্বন্দ্বিতা করিতে ইচ্ছুক’ লেখাটি রয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা থেকে তাঁর হলফনামার এই কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে একটি গণমাধ্যমকে শামীম আহমেদ বলেন, ‘নির্বাচনী এলাকা হইতে জাতীয় পার্টির প্রার্থীরূপে প্রতিদ্বন্দ্বিতা করিতে ইচ্ছুক’ কথাটি লেখেননি বলে জানান। ভুলে এটি হয়েছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সঠিকভাবে মনোনয়নপত্র দিয়েছি। আমি আওয়ামী পরিবারের সন্তান। আমি জাতীয় পার্টির কথা লিখতে যাব কেন। এটা আমার বিরোধীরা এডিট করে ফেসবুকে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত