মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লব গ্রেপ্তার

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:০১ এএম
রাজধানীতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লব।  রবিবার (২২ জুন) রাতে ঢাকার মনিপুরী পাড়া এলাকার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম-কমিশনার নাসরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত ৩টি হত্যা ও আরো ৫টি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হিসেবে ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার দেখানো হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, একটি বেসরকারি টেলিভিশন সূত্রে জানতে পেরেছি তিনি গ্রেপ্তার হয়েছেন। তাকে অবশ্যই আমাদের কাছে হস্তান্তর করা হবে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত