বললেন জয় শাহ

দ্রাবিড় কতদিন কোচ থাকবেন সিদ্ধান্ত আফ্রিকা সিরিজের পর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ই থাকছেন খবরটা পুরোনো। তবে তিনি কতদিন এ দায়িত্বে থাকবেন তা নির্দিষ্ট ছিল না। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবার জানালেন সে তথ্য। পূর্ণ সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন তিনি।

জয় শাহ বলেন, ‘আমরা রাহুল দ্রাবিড় ও তার কোচিং স্টাফদের মেয়াদ বর্ধিত করলেও চুক্তি সম্পন্ন করা হয়নি। বিশ্বকাপের পরে আফ্রিকা সিরিজের আগে সময় এতো অল্প ছিল যে তা করা সম্ভব হয়ে ওঠেনি। এই সফর শেষে ফেরার পর আমরা একসঙ্গে বসে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবো।’

দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই ভারতের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করবেন রাহুল। এরপর দেশে ফিরে ইংল্যান্ডকে আতিথ্য দেবে ভারত। জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। জুনে রাহুলের অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন রোহিত-হার্দিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত