আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
আজ রবিবার (১০ ডিসেম্বর) দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি আজও দাবি করেছে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনে প্রথম অবস্থানে রয়েছে। অথচ, মানবাধিকার লঙ্ঘনে তারা যে দৃষ্টান্ত তৈরি করেছে তা বর্তমান বিশ্বে অদ্বিতীয়। তারা কীভাবে মানবাধিকারের কথা বলে? তাদের কোনো লজ্জা নেই।'
