১৪ দলীয় জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবে: ইনু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১৪ দলীয় জোটের প্রার্থীরা ভোট করবেন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আসন ভাগাভাগি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

রবিবার (১০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

এর আগে আজ রাত ৯টার পর জাতীয় সংসদে এমপি মির্জা আজমের কার্যালয়ে বৈঠক শুরু হয়। ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবীর নানক, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, হাসানুল হক ইনু, শিরীন আক্তার, দিলীপ বড়ুয়া, নজিবুল বশর, ড. শাহাদাত হোসেন, শেখ শহীদুল ইসলাম, এস কে সিকদার, রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত