বিপদে পাশে দাঁড়ানো আত্মীয়তার হক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম

আমরা অনেক সময় অন্য সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়ে থাকি। কিন্তু সংকটে পড়া নিজ আত্মীয়দের ব্যাপারে উদাসীন থাকি। অসুস্থতায় সেবা শুশ্রূষা ও অর্থনৈতিক সহযোগিতাসহ যেকোনো সংকটে সর্বাগ্রে আত্মীয়দের প্রাধান্য দেওয়া উচিত। সংকটাপন্ন ও অভাবগ্রস্ত আত্মীয়-স্বজনের সহযোগিতার তাগিদ দিয়ে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো অভাবীকে দান করলে শুধু দানের সওয়াব আর আত্মীয়কে সহযোগিতা করলে দুটি সওয়াব, দান ও আত্মীয়তা রক্ষা।’ সুনানে নাসায়ি : ২৫৮২

নবী কারিম (সা.) ও তার উম্মতকে এ ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে। সহিহ বোখারি : ৬১৩৮

যারা আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে না, মহান আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। হাদিসে ইরশাদ হয়েছে, ‘জ্ঞাতিবন্ধন আরশে ঝুলন্ত আছে এবং সে বলছে, যে আমাকে অবিচ্ছিন্ন রাখবে, আল্লাহ তার সম্পর্ক তার সঙ্গে অবিচ্ছিন্ন রাখবেন। আর যে আমাকে বিচ্ছিন্ন করবে, আল্লাহ তার সম্পর্ক তার সঙ্গে বিচ্ছিন্ন করবেন।’ রিয়াদুস সালেহিন : ৩২৮

×
সর্বশেষ সর্বাধিক পঠিত