রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে শাহিন (২৪) ও আবু বক্কর সিদ্দিক (২৪) নামের দুই যুবককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তারা দুজনই যুবদলকর্মী বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পুরো বাসটি পুড়ে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে ময়ূরী ভিলার বিপরীত পাশে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয়। পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
