গাজীপুর মহানগরীর টঙ্গীতে টেক্সটাইল কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুস সাত্তার (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই কারখানায় ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তৌহিদুল (১৮) নামে আরও এক যুবক আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ার সিল্ক টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। নিহতের সহকর্মী মো. সিকান্দার আলী বলেন, আব্দুস সাত্তার ওই মিলের গ্যাস সিলিন্ডার চেক করছিলেন।
×
