নেশাগ্রস্ত অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্যক্ত, অতঃপর....

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় উত্যক্ত করার ঘটনায় এক যুবককে আটক করে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম ফরহাদ খন্দকার (২৭)। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুরের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী মেসে ফিরছিলেন। এসময় তাকে উদ্দেশ্য করে নেশাগ্রস্ত ওই যুবক অশ্লীল অঙ্গভঙ্গি ও গালাগাল করতে থাকেন। তখন ভুক্তভোগী ছাত্রী অভিযুক্ত যুবকের কাছে গালাগালির কারণ জানতে চায়। এসময় তিনি লাঠি হাত ভুক্তভোগী ছাত্রীকে মারতে আসে। তখন ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা এসে অভিযুক্ত যুবককে আটক করে ক্যাম্পাস নিয়ে যায়। 

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ক্যাম্পাস থেকে মেসে ফেরার সময় রাস্তার মধ্যে এক যুবক আমাকে দেখে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। এছাড়াও লাঠি দিয়ে আমাকে মারতে আসে। এসময় দৌড়ে সেখান থেকে আমি পালিয়ে আসি।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ভুক্তভোগীর প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আমরা অপরাধীকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমাদের মামলার বিধান নেই। আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে পরবর্তী ব্যবস্থা নিবো।

কোটবারি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের ভিত্তিতে আমরা অপরাধীকে হেফাজতে নিয়েছি। ভুক্তভোগী ছাত্রী যদি মামলা করলে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত