বিএসএমআরএএইউর ১১তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ১১তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম। তিনি দশম অ্যাকাডেমিক কাউন্সিল সভার পর থেকে গৃহীত উল্লেখযোগ্য অ্যাকাডেমিক কার্যাবলি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি সারসংক্ষেপ সবাইকে অবহিত করেন। পরে সভার এজেন্ডাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো গৃহীত হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত