টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেছেন, বাংলাদেশে কত গ্রুপ কত ঋণ নিয়ে গেছে। একটা কোম্পানি করতে ৯০০ কোটি টাকা ঋণ নিয়েছে। ট্রেড লাইসেন্স করেছে এক সপ্তাহ আগে। বাংলাদেশ ব্যাংকে সুশাসন নেই। এটি বাস্তব কথা। এখন ডলারের সংকট। ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিজ দেশের ব্লাড। ইমপোর্ট বেশি হচ্ছে এক্সপোর্টের তুলনায়। তবুও ডলার উন্মুক্ত করা কেন হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের কাছে ওয়ারকিং ক্যাপিটালসহ ১ লাখ ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ আছে। ২ এনজিডি বদলে ২ পিজি চালাতে বলা হচ্ছে। যারা বলছেন তারা এ সম্পর্কে খুব বেশি জানেন না।
দেশ রূপান্তর-ইউনিয়ন ব্যাংকের যৌথ আয়োজনে 'দেশের ব্যাংকিং খাতে সংকট উত্তরণের উপায়' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। দেশ রূপান্তর সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজনেস এডিটর আলতাফ মাসুদ।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, এফবিসিসিআই পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য প্রীতি চক্রবর্তী, এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি নুরুল আমিন।
