চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জামালউদ্দিন বলেছেন, অনেক উদ্যোক্তা রাষ্ট্রীয় ব্যাংক থেকে লোন নিয়ে প্রাইভেট ব্যাংকের লাইসেন্স নিচ্ছেন। যিনি লোন স্যাংশন করেন তিনিই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বাংলাদেশ সরকার ও রাষ্ট্রীয় ব্যাংকের মধ্যে রয়েছেন।
তিনি বলেন, দেশে অর্থনীতির তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি। যেহেতু বিচার নাই সবাই বিচারহীনতার সুযোগ নিচ্ছে।
দেশ রূপান্তর-ইউনিয়ন ব্যাংকের যৌথ আয়োজনে 'দেশের ব্যাংকিং খাতে সংকট উত্তরণের উপায়' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। দেশ রূপান্তর সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।
দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজনেস এডিটর আলতাফ মাসুদ।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, এফবিসিসিআই পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য প্রীতি চক্রবর্তী, এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি নুরুল আমিন।
