শিশুর কান্নার শব্দ শুনে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম

বেনাপোলের বাহাদুর গ্রামে ভাড়া বাসা থেকে এক ব্যবসায়ী দম্পতির ওড়নায় পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণ ওই দম্পতি মো. ইয়ামিন হোসেন (২৮) ও তার স্ত্রী মোছা. তনু (২৪)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ বাহদুরপুর বাজারের আব্দুর রহিমের বাসা থেকে তাদের লাশ উদ্ধার করেছে।

পুলিশ বলছে, তারা গত এক সপ্তাহ আগে উল্লিখিত বাসাটি ভাড়া নেন। ইয়ামিনের পোল্টি্র ব্যবসা রয়েছে। দেনার দায়ে সে নিজের বাড়ি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির ৬ মাসের একটি সন্তান রয়েছে। আজ ভোরে ঘরের ভেতর থেকে শিশু কান্নার শব্দ শুনে এলাকাবাসী  জানালার ফাঁক দিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর আশেপাশের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বাহাদুরপুর বাজারে একটি ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত