চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের কর্মকারপাড়ায় গত শুক্রবার রাতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে সুকান্ত কর্মকার (৬৫) নামে এক অসুস্থ ব্যক্তি আগুনে পুড়ে মারা যান। এছাড়া, অগ্নিকা-ে তার চার সন্তানের বাড়িসহ সব মালামাল পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।
অপরদিকে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে আগুনে দুই কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে দগ্ধ হয়েছে এক কৃষকসহ তিনটি গরু। এর মধ্যে একটি গরু মারা গেছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উত্তর মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিপুল হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে ওই গ্রামের কৃষক কুদ্দুস শেখের গোয়ালঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন তার ভাই নিউটন শেখের গোয়ালেও ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন কৃষক কুদ্দুসও।
