নীলফামারীতে মুক্তিযুদ্ধের ছবি আঁকল ৩০০ শিশু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীতে শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘জানো মুক্তিযুদ্ধ-আঁকো মুক্তিযুদ্ধ-গাও বিজয়ের গান’। গতকাল শনিবার সকালে নীলফামারীর ডিসি গার্ডেনে আয়োজিত এ প্রতিযোগিতা মুগ্ধতা ছড়িয়েছে। ছোট্ট সোনামণিরা মা-বাবার হাত ধরে ছবি আঁকার সামগ্রী নিয়ে বিজয়ের গান ও স্বাধীনতার কবিতা শোনাতে নির্ধারিত সময়ের আগেই আসতে শুরু করে। নির্ধারিত সময় হতে হতে ৩০০ পেরিয়ে যায় প্রতিযোগীর সংখ্যা! পুরো ডিসি গার্ডেন ভরে যায় প্রতিযোগী, অভিভাবক, আয়োজক আর উৎসুক মানুষে। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষসহ প্রশাসনের অন্য কর্মকর্তাদের সহযোগিতায় জেলা শিশু একাডেমি শিশুদের এই প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। তবে অংশগ্রহণকারী সব প্রতিযোগী পেয়েছে সান্ত¡না পুরস্কার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত