ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জোটের প্রয়োজনে প্রধানমন্ত্রী আমাকে ঢাকায় নিয়েছিলেন, এখন আবার বরিশালে পাঠিয়েছেন আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব। এখন আর কিছু বলতে চাই না। আগামী ১৮ ডিসেম্বরের পর নির্বাচনী মাঠে নামব। এক সময় আমি এ আসনের এমপি ছিলাম, আবারও এসেছি।
তিনি ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনায় এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী উপস্থিত না থাকলেও ওয়ার্কার্স পাটির সাবেক সংসদ সদস্য শেখ টিপু সুলতান, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি ফায়জুল হক ফারহীন বালী উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেননকে প্রথমে বরিশাল-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল।
