দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সুপারিশ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
ইসি কর্মকর্তারা জানান, সাক্ষাতের জন্য রাষ্ট্রপতি সিইসিকে বেলা ১১টায় সময় দিয়েছেন। সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলমও থাকবেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
