জাপা কার্যালয়ে সামনে বিক্ষোভ, সতর্ক পুলিশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়ে জাতীয় পার্টিতে উত্তেজনা চলছে। জাপার বড় নেতাদের পাশাপাশি কর্মীরাও নির্বাচন প্রশ্নে দুই ভাগে বিভক্ত। দলের একটা অংশ মনে করছে, সবকিছু হারিয়ে নির্বাচনে যাওয়ার চেয়ে সরে গিয়ে হিরো হওয়া ভালো হবে। আরেকটা অংশ মনে করে নির্বাচনে যাওয়া জাপার জন্য ভালো হবে। না হলে নানামুখী চাপ আসবে।

এদিকে রবিবার সকাল থেকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে দেখা যায় নেতাকর্মীদের। দুপুর ১২টা ৪ মিনিটে কার্যালয়ে আসেন আওয়ামী লীগের আলোচনার টেবিলে থাকা জাপার দায়িত্বপ্রাপ্ত নেতা ও কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় তাকে দেখে নেতাকর্মীরা স্লোগান দেন দালালের চামড়া তুলে নেব আমরা, প্রহসনের নির্বাচন মানি না, মানবো না।

এদিকে জাপার বিভিন্ন পর্যায়ের নেতারা ফোনে স্থানীয় কর্মীদের কার্যালয়ের সামনে আসতে নির্দেশনা দিচ্ছেন। যদিও কার্যালয়ের সামনে ৫০-৬০ জন কর্মী রয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত