গভীর রাতে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:১০ পিএম

দিনাজপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসন জানায়, শীতার্তদের জন্য প্রধানমন্ত্রী কম্বল উপহার পাঠিয়েছে। সেগুলো আমরা গরিবদের মাঝে বিতরণ করেছি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত