শাবনূরের জন্মদিন ছিল গতকাল। এই দিনটি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশে পালন করলেন। এছাড়াও সিক্ত হয়েছেন ভালোবাসায়। ভিন্নভাবে শাবনূরের জন্মদিন পালন করেছেন সহশিল্পীরা। শাবনূর জন্মদিন ভক্ত শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
নিজের সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রামে লিখেছেন, গতকাল ছিল আমার জন্মদিন। দিনভর ফোন কল, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে আমার প্রতি বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য শুভেচ্ছা বার্তা এবং ভক্তদের ভালোবাসার উচ্ছ্বাস দেখে আমি সত্যিই খুব আনন্দিত, সিক্ত ও অভিভূত হয়েছি। বিশেষ এ দিনে আমার পাশে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।
এই আয়োজনে উপস্থিত ছিলেন নায়ক অমিত হাসান, গায়ক রবি চৌধুরী, গায়িকা কোনালসহ অনেকেই।
শাবনূর দেশে ফিরেই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। এই সিনেমায় শাবনূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মাহফুজ আহমেদ। সিনেমার নাম ‘মাতাল হাওয়া’। এতে তার নায়ক থাকছেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।
পরিচালক বলেন, অনেক দিন ধরেই শাবনূরের সঙ্গে কথা হচ্ছিল। আমরা একটা ভালো গল্পের অপেক্ষায় ছিলাম। সে রকম একটা গল্প পেয়েছি। আশা করছি এটি আগের সিনেমা ‘প্রহেলিকা’ কে ছাড়িয়ে যাবে। শুটিং কবে শুরু করব এখনই বলতে পারছি না। আমাদের তাড়াহুড়ো নেই। এমন না যে ঈদেই সিনেমাটি মুক্তি দিতে হবে। আস্তে ধীরে প্রস্তুতি নিয়ে তবেই মাঠে নামবো।
