ফিলিস্তিন সংহতি কমিটি গঠন, ২৯ ডিসেম্বর সমাবেশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ এএম

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ গঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার রাজনীতিবিদ, শিক্ষক, লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়। এ ছাড়া সভায় কমিটির উদ্যোগে প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং প্যালেস্টাইনের মুক্তির দাবিতে ২৯ ডিসেম্বর দুপুর ২টায় রাজধানীর শাহবাগে সম্মিলিত সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সমাবেশ এবং মিছিলে দেশের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন মুজাহিদুল ইসলাম সেলিম, আনু মুহাম্মদ, ইকবাল কবির জাহিদ, শুভ্রাংশু চক্রবর্ত্তী, অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, বজলুর রশীদ ফিরোজ, ফয়জুল হাকিম, চৌধুরী মুফাদ আহমদ, তাহেরা বেগম জলি, মাসুদ রানা, মযহারুল ইসলাম বাবলা, মফিজুর রহমান লালটু, বীথি ঘোষ, বাকী বিল্লাহ, ওলিউর সানসহ অন্য নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত