৮.৪০ কোটি রুপিতে দল পেলেন ডানহাতি সুরেশ রায়না

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

ডানহাতি সুরেশ রায়না খ্যাত তরুণ সামির রিজভিকে ৮.৪ কোটি রুপিতে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটানসের সঙ্গে নিলামের টেবিলে দীর্ঘ সময় কাড়াকাড়ির পর সামিরকে দলে পায় চেন্নাই।

উত্তর প্রদেশের এ তরুণ ক্রিকেটার ইউপি টি২০ লিগের উদ্বোধনী আসরেই দ্রুততম সেঞ্চুরি হাঁকান। ঘরোয়া টি২০তে ১৩৫ স্ট্রাইকরেট ও ৪৯.১৬ ব্যাটিং গড় তার। উত্তর প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে সামিরের। স্পিন বল খেলায় মিল থাকার কারণে সুরেশ রায়নার ডানহাতি ভার্সন হিসেবে তুলনা করা হয় সামির রিজভিকে। ফিনিশার হিসেবে ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি বেশ নাম করেছেন সামির।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত