বিজয় দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টে ফ্যাটি লিভার বিষয়ক অনুষ্ঠান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম

সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ফ্যাটি লিভার বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সুপ্রিম কোর্ট বাংলাদেশ এবং ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের যৌথ আয়োজনে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের বিচারপতি এনায়েতুর রহিম এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. এবাদুল করিম এমপি। 

অনুষ্ঠানে ফ্যাটি লিভার বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান এবং ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফাইব্রোস্ক্যানের মাধ্যমে ফ্যাটি লিভার পরীক্ষার আয়োজন করে ল্যাব সাইন্স ডায়াগনস্টিক সেন্টার। 

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ও আসগর আলী হাসপাতালের লিভার বিশেষজ্ঞগণ অনুষ্ঠানটিতে অংশ নেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত