লালমনিরহাট সদর হাসপাতাল থেকে স্যালাইন চুরি করে নিয়ে যাওয়ার সময় সাখাওয়াত হোসেন লাবু (৩৪) নামে একজনকে আটক করেছে স্থানীয়রা। গতকাল বুধবার দুপুরে বস্তাবোঝাই ১৮ প্যাকেট তরল স্যালাইন নিয়ে যাওয়ার সময় হাসপাতালের মূল ফটক থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সাখাওয়াত হোসেন লাবু লালমনিরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলী বলেন, স্থানীয় জনগণ ১৮ প্যাকেট স্যালাইনসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটক স্যালাইন হাসপাতালের কি না এবং কারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ওষুধ চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
