তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ২০২২-২৩ অর্থবছরের ৪২তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন তিতাস বোর্ডের চেয়ারম্যান মো. নূরুল আলম। সভায় কোম্পানির পরিচালকম-লী ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।
আলোচ্য অর্থবছরে কোম্পানির কর পরবর্তী ক্ষতির পরিমাণ ১৬৫.১৪ কোটি টাকা এবং প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ক্ষতি হয়েছে ১.৬৭ টাকা। টাকা অর্থাৎ ঊধৎহরহম চবৎ ঝযধৎব ঊচঝ (-) ১.৬৭ টাকা। কোম্পানির ক্ষতি হওয়া সত্ত্বেও শেয়ার হোল্ডারদের স্বার্থ বিবেচনায় বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি
