ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানো অবস্থায় মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ এএম

চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল সীমান্তে হোসেন শেখ (৬২) নামে এক বাংলাদেশি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই যাত্রী ভারতীয় ইমিগ্রেশনের লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন। এ অবস্থায় কোনো কিছু বোঝার আগেই হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরীক্ষা করে দেখা যায় তিনি মৃত। হোসেন শেখের বাড়ি খুলনার দৌলতপুর থানার পারমানিকপাড়ায়।

পুলিশ জানায়, কিছুদিন আগে হোসেন শেখ চিকিৎসার জন্য শ্যালিকাকে নিয়ে ভারতে যান। চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরে আসার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্টে সিল মারার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত