নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনসাধারণের মাঝে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সংসদ ভবন এলাকায়, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: সালাহ্উদ্দিন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি পিয়াল হাসান, সহ সাধারণ সম্পাদক শামীম শেখ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, মাইনুল হোসেন রনি, মহিবুল্লা মন্ডল সিহাব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাহাদুর রহমান সজল, আরিয়ান রুবেল, জাকির হোসেন রকিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতীয়তাবাদি দল বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ এই ডামি নির্বাচন বর্জন করছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তার পক্ষেই মাঠে আছি। আমরা জনসাধারণকে বুঝাতে চেষ্টা করছি এটি কোনো নির্বাচন নয়, এটি শুধুমাত্র ভাগ ভাটোয়ারা। আমরা মানুষের অভূতপূর্ব সমর্থন পাচ্ছি। তারাও ফেয়ার ইলেকশন চায় এবং বিএনপির অসহযোগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত