নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুর খালেক ময়নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাসুদুর রহমান। এর আগে পৌর শহরের জিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার
করা হয়।
পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলায় নুর খালেক ময়না এজাহারভুক্ত আসামি।
