২৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া গাড়িচালক গ্রেপ্তার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ এএম

সাভারে গাড়িতে ২৩ লাখ টাকাসহ ব্যাগ রেখে পাওনা টাকা ওঠাতে বের হওয়ার পর ব্যবসায়ী লুৎফর রহমানের ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়ে যান তার গাড়িচালক। ব্যবসায়ী ফিরে এসে দেখেন গাড়ির দরজা খোলা, টাকার ব্যাগ সঙ্গে চালকও উধাও। পরে পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গাড়িচালকই টাকার ব্যাগ নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ করলে পাঁচ দিন পর সেই চালককে গোপালগঞ্জের কাশিয়ানী থানার তিলছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলের পাইকারি আড়ত এলাকা থেকে টাকা নিয়ে পালিয়ে চান ওই গাড়িচালক।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত চালককে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে ২০ ডিসেম্বর গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা উদ্ধার করা হয়।

গাড়িচালক মো. সোহেল (৩৩) গোপালগঞ্জ সদরের বাসিন্দা। তিনি ছয় মাস ধরে ২০ হাজার টাকা বেতনে ব্যবসায়ী লুৎফর রহমানের গাড়ির চালক হিসেবে চাকরি করছিলেন। ভুক্তভোগী ব্যবসায়ী লুৎফর রহমান সাভারের নামাবাজার এলাকার মেসার্স তুফান আলী ট্রেডার্সের মালিক। তিনি তেল, চিনি, আটা ও ময়দার পাইকারি ব্যবসায়ী।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত