আশাতে চাকরির সুযোগ, রয়েছে বিভিন্ন ভাতা সুবিধা

  • ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট পদে একাধিক জনবল নিয়োগ দিচ্ছে এনজিও সংস্থা আশা
  • নববর্ষ ভাতা, কল্যাণ তহবিল ও কর্মচারীদের গ্রুপ বেনিফিট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫০ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি এনজিও সংস্থা আশা। প্রতিষ্ঠানটিতে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আশা

পদ: ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: ১ বছরের ইন্টার্নশিপসহ ফিজিওথেরাপিতে ন্যূনতম স্নাতক ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। এমএস অফিস প্যাকেজ, ই-মেইল এবং ওয়েব ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: লাগবে না। তবে এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৩৪,৫০০ টাকা (মাসিক)।

অন্যান্য সুযোগ-সুবিধা: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখি), কল্যাণ তহবিল এবং কর্মচারীদের গ্রুপ বেনিফিট ফান্ডসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: দেশের যে কোনো স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত