সায়দাবাদ টার্মিনালে বাস চাপায় হেল্পার নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম

রাজধানীর সায়দাবাদ টার্মিনালে বাস চাপায় শান্ত (২৫) নামে এক হেল্পার নিহত হয়েছেন। তিনি হানিফ সুপার বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে টার্মিনালের ভেতর এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন বিকাল ৪টার দিকে মারা যান তিনি।

তাকে হাসপাতালে নিয়ে আসা কাউন্টার মাস্টার মো. সুমন জানান, দুপুরে টার্মিনালের ভেতরে হানিফ সুপার বাস মেরামতের কাজ করছিলেন শান্ত। এ সময় সেন্টমার্টিন দ্বীপ নামের একটি বাস পেছন দিকে থেকে এসে শান্তকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। 

তিনি আরও জানান, আহত অবস্থায় শান্তকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। শান্তর বাড়ি নরসিংদির সদরে। বর্তমানে ওই বাসেই থাকতো।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত