যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজি অটোরিকশায় আগুন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ ডিসেম্বর) এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। 

ফায়ার সার্ভিস বলছে, এটা নাশকতা নয়, যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, শনিবার বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুনের সংবাদ পান তারা। পরে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন ৫টা ৮মিনিটে আগুন নির্বাপণ করেন। 

তিনি আরও বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাটিতে আগুন লাগে। ব্যাটারির লুজ কানেকশন থেকে স্পার্ক করে এই আগুনের ঘটনা ঘটেছে। এটা কোন নাশকতার ঘটনা না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত