প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বন্ধুদের কথা দিয়েছেন, দেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তার জন্য যা যা করা দরকার তাই করবে। গতকাল শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত প্রমুখ।
