জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চাকরির সুযোগ, রয়েছে নানা সুবিধা

  • জাতীয় প্রোগ্রাম বিশেষজ্ঞ পদে একাধিক জনবল নিয়োগ দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা
  • প্রার্থীকে ফসল, শস্য পদ্ধতি/কৃষি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের অধীনে খাদ্য ও কৃষি সংস্থা। প্রতিষ্ঠানটিতে জাতীয় প্রোগ্রাম বিশেষজ্ঞ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা

বিভাগ: এসসি-৯

পদ: জাতীয় প্রোগ্রাম বিশেষজ্ঞ

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যা/শস্য এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টির উপর গুরুত্ব দিয়ে কৃষিতে স্নাতকোত্তর/ উচ্চতর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ফসল, শস্য পদ্ধতি/কৃষি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি সম্পর্কে ভালো জ্ঞান। কম্পিউটারে মাইক্রোসফট অফিস সফটওয়্যার, ই মেইল, ইন্টারনেট, স্প্রেড শিটে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৮ জানুয়ারি ২০২৩

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত