লক্ষ্মীপুর-২ (সদর ও রায়পুর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নকে ৫ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় এ দন্ড প্রদান করেন তিনি।
জানা গেছে, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের অনুমতি না নিয়ে মতবিনিময় সভা করেন নৌকার প্রার্থী অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী। এতে নির্বাচনী আচরণ বিধির ৬ নং অনুচ্ছেদের (খ) ও (গ) ধারা লঙ্ঘন করেন তিনি। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, নির্বাচনী সভা করার আগে অনুমতি নিতে হয়। অনুমতি না নিয়ে সভা করায় তাকে জরিমানা করা হয়েছে।
