ক্রীড়া প্রতিমন্ত্রীর জন্য ভোট চাইলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ এএম

নিজের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ রেখে পাশের আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের জন্য দিনভর নৌকা প্রতীকে ভোট চেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গত রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় একাধিক পথসভায় অংশ নিয়ে তিনি রাসেলের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নিজেও গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি যেসব এলাকায় পথসভায় অংশ নিয়েছেন ওই এলাকাগুলো গাজীপুর-১ ও গাজীপুর-২ সংসদীয় আসনের মধ্যবর্তী এলাকা। এসব এলাকায় দুই আসনের ভোটারদের অবস্থান রয়েছে।

পথসভায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সারা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সবাই এখানে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা কী রকম ভোট পান তাদের প্রতি কী রকম জনসমর্থন রয়েছে, সেটি দেখার অপেক্ষায় আছে। তাই মনে রাখতে হবে, শেখ হাসিনার প্রতীক নৌকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত