শামীম ওসমানের উঠান বৈঠকে ঢিল রক্তাক্ত নারী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ এএম

নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তদের ঢিলে এক নারী রক্তাক্ত জখম হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফতুল্লা পিলকুনি পাঁচতলা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম লিপি বেগম। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, উঠান বৈঠকে এমপি শামীম ওসমান বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য চলাকালে দুটি ঢিল ছুড়ে মারা হয়। এতে ওই সভায় উপস্থিত এক নারীর মাথা ফেটে রক্তাক্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। আরেকটি ঢিলে আনন্দ টিভির ক্যামেরাপারসন সাব্বির আহত হয়েছেন।

এ সময় শামীম ওসমান বললেন, ‘দুটি ঢিল পড়েছে। আমার প্রোগ্রামে ঢিল ছুড়ে মেরেছে, কে মেরেছে বের হয়ে যাবে। এক বোন আমার নির্বাচনী প্রচারণায় এসে আহত হয়েছেন, অনেক কষ্টে মেজাজ ধরে রেখেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত