ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ৫ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। মধুখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
বহিষ্কৃত পাঁচ নেতা হলেন— মধুখালীর রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক নান্নু, সাংগঠনিক সম্পাদক মো. জাফর সরদার, জাহাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খান, কামারখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, বাগাট ইউনিয়ন বিএনপির সহসম্পাদক মো. মিজানুর রহমান সরদার।
মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় অংশ নেওয়ায় ওই পাঁচজনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
