খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পল্লব বসু বাপ্পি। অর্থনীতি নিয়ে পড়াশুনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে প্রফেশনাল মাস্টার্স শেষ করেন। এই মেধাবী শিক্ষার্থী ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে ভোলার লালমোহনের শাহবাজপুর কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন। ৪১ বিসিএসে ফের খাদ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু ৪৩ বিসিএসের ফল প্রকাশের আগেই গত ২০ ডিসেম্বর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার।
এর মধ্যেই আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এতে প্রশাসন ক্যাডারে ২৮তম হয়েছেন পল্লব বসু। যদিও তিনি এই ফল দেখে যেতে পারেননি। ফল প্রকাশের পরেই তার সহপাঠী ও শুভাকাঙ্খীরা ফেসবুকে পোস্ট দিতে থাকেন।
মিজান নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, ভাইয়ের সাফল্যে হাসার বদলে কান্না আসতেছে। এত পরিশ্রম করেও সফলতা দেখে যেতে পারলেন না।
পল্লব বসুর ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তার সহকর্মী রহিম রানা। ফেসবুকের পোস্টে তিনি লিখেছেন, আমাদের পল্লব বসু বাপ্পি ৪৩তম বিসিএসে এডমিনে ২৮তম হইছে। তার জন্য বুকটা ফেটে যাচ্ছে।
সংসার ভাঙল অভিনেত্রী ইশার!
শাকিবকে আগেই বলছিলাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তুমি সুন্দর হবা: মুনমুন