দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এম মনিরুজ্জামান মনির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক উপকমিটির সহসম্পাদক মনির এ আসনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া নৌকার প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
সংবাদ সম্মেলনে মনির বলেন, আমি কখনো নেত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করে নৌকার বিপক্ষে ছিলাম না এবং ভবিষ্যতেও থাকব না। আমি আমার ব্যক্তিগত কারণে সজ্ঞানে, স্বেচ্ছায় আমার নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।
