কেরানীগঞ্জের আটি বাজারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ২৮ তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শাখাটি উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল আলম।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কে এম আওলাদ হোসেন, অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখা ও উপশাখা উদ্বোধন কার্যক্রম চলমান রয়েছে।
